1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

বেগম রোকেয়া দিবসে আমতলীর ৫ নারী পেল জয়িতার পুরুস্কার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৬০ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রংয়ের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশঃ শীর্ষক কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলার ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান ও ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিমের সভাপতিত্বে সংবর্ধনা ও ক্রেষ্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান- ১ মোঃ মজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মনি, সিনিয়র মৎস্য কর্মকার্তা হালিমা সরদার, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, সাংবাদিক ক্লাবের সভাপতি দেওয়ান মোস্তফা কবির। বক্তব্য রাখেন নির্বাচিত জয়িতা তাসলিমা পারভীন, ইসমত আরা কলি, সমাজ কর্মী শিউলী মালা ও মাহমুদা পারভীন সীমা প্রমুখ।

সংবর্ধনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সফল ৫ নারী জয়িতা সোহেলী পারভীন মালা, তাসলিমা পারভীন, মোসাঃ শাহিদা বেগম, নাজমা বেগম ও ইসমত আরা কলির হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT