1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নৌকার মাঝি আরশ আলীর মতবিনিময়

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৯৮ বার পঠিত

গণি ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মাঝি ও সৌদি আরব প্রবাসী আরশ আলী।

রবিবার ৯ জানুয়ারী দুপুরে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নৌকার মাঝি আরশ আলী বলেন, এলাকার মাটি ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি এবং দলও আমাকে মনোনয়ন দিয়েছে। জনগণের ভোটে আমি নির্বাতি হলে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। তবে সর্বক্ষেত্রে সমাজের দর্পন সাংবাদিকসহ সর্বস্থরের মানুষের সার্বিক সহযোগিতার বড়ই প্রয়োজন রয়েছে। তাই এলাকার কাঙ্খিত উন্নয়নের জন্য আমি বা আমার দল আপনাদের সার্বিক সহযোগীতা চাই।

সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, শহিদুর রহমান, মোহাম্মদ আলী শিপন, নূর উদ্দিন, আবুল কাশেম, প্রাথমিক সদস্য আহমদ আলী হিরণ, শফিকুল ইসলাম সফিক, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য কামরুল আশিকী, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, নবীন সুহেল, আশিক আলী, রুহেল উদ্দিন, আখতার আহমদ সাহেদ, মসাঈদ আলী, শুকরান আহমদ রানা প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT