1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী নারীর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

ফারুক আহমদ,স্টাফ রিপোর্টার।

 

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে বুধবার ৮ ডিসেম্বর সকালে আমেনা বেগম (২৪) নামের এক শারীরিক প্রতিবন্ধি নারীর মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পুরান হাবড়া গ্রামের জহির আলীর মেয়ে।

 

নিহতের পরিবারের লোক থানা পুলিশ মারফত জানা যায়, আমেনা বেগম তার বৃদ্ধ মায়ের সাথে একই ঘরে রাত্রিযাপন করতেন। বুধবার ভোরে ঘরের বারান্দার গেইট খুলে পাশ্ববর্তী মসজিদে ফজরের নামাজ পড়তে যান আমেনার পিতা জহির আলী। যাওয়ার সময় তিনি আমেনাকে তার মায়ের পাশে শুয়ে থাকতে দেখেন। নামাজ পড়ে এসে তিনি ফের ঘুমিয়ে পরেন। সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে বিছানায় আমেনাকে না পেয়ে আশেপাশে খোঁজাখুজি শুরু করেন তার মা। এক পর্যায়ে তাকে বাড়ীর সামনে পূর্ব দক্ষিণ কোনে অবস্হিত পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন।

 

শারীরিক প্রতিবন্ধি হলেও আমেনা নিয়মিত নামাজ আদায় করতেন জানিয়ে পরিবারের লোকজন আরও জানান, বুধবার সকালে অজু করতে গিয়ে অসাবধানতাবশত হয়তো পা পিছলে পুকুরে পড়ে যান তিনি।

 

খবর পেয়ে বিশ্বনাথ থানার সেকেন্ড অফিসার রুমেল আহমদ সঙ্গীয় নারী ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

এবিষয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান। তিনি বলেন, ‘পুলিশের প্রাথমিক ধারণা, অজু করতে গিয়েই অসাবধানতাবশত পা পিছলে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন শারীরিক প্রতিবন্ধি আমেনা বেগম। তবুও, সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT