1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

বিলাইছড়িতে ৫০ টি বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উৎযাপন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৫২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :- বিলাইছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎযাপন করা হয়েছে। বনবিহার সহ প্রায় ৫০ টি বৌদ্ধ বিহারে প্রবাণা পূর্ণিমা উৎযাপন করা হয়েছে বলে জানা যায়।

 

বিহারগুলো মধ্যে অন্যতম হচ্ছে -দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার,রাংখ্যং শাখা বন বিহার, কুতুব দিয়া স্ব-ধর্মোদ্বয় বৌদ্ধ বিহার,বাজার সার্বজনীন বৌদ্ধ বিহার, কেরন ছড়ি দশবল বৌদ্ধ বিহার,ধ্যান ভান্তে, অজিতা মহাথের বৌদ্ধ বিহার(উলুছড়ি+ধুপপানি­), এবং গোয়াইন ছড়ি,এগুজ্জ্যা ছড়ি,তক্তানালা দক্ষিণ, নির্বানসুখ,তিনকুনিয়া­,মালুম্যা ও বঙ্গলতলী বৌদ্ধ বিহার উল্লেখযোগ্য।

 

 

বৌদ্ধ বিহারে ভিক্ষুগণ নির্বানগানী হওয়ার জন্য এবং জগতের সকল প্রাণী মঙ্গল কামনায় ৩ মাস বর্যাব্রত বা ধ্যান করে বুদ্ধের নীতি অনুসরণ করেন। এই প্রবারণা পূর্ণিমায় বর্ষাবাস শেষ করে বৌদ্ধ ভিক্ষুরা। সকলের সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিহারে যান দায়ক-দায়িকারা।

 

তাই এইদিনে পঞ্চশীল, বুদ্ধপূজা,সংঘদান, অষ্টপরিষ্কার দান,বুদ্ধমূর্তিদান,অ­ন্নদান,ফানুস উত্তোলন সহ নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান করে থাকেন।

 

প্রবারণা পুর্ণিমার মধ্যে দিয়ে শুরু হয় বিহারে বিহারে ১ মাস ব্যাপী বৌদ্ধদের শ্রেষ্ঠদান দানোৎতম মহান কঠিন চীবর দানোৎসব।

এতে ভিক্ষু সহ দায়ক – দায়িকারা পূণ্য সঞ্চয় ও নির্বাণ গামী হওয়ার জন্য প্রার্থনা করে থাকেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT