1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

বিলাইছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২১৪ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” প্রতিপাদ্য বিষয়টি বাস্তবায়নের লক্ষে অদ্য ৩০ শে অক্টোবর সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বর্ষে বিলাইছড়ি থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২১ অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অত্র বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব পারভেজ আলী সভাপতিত্বে বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মিজানুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জনাব উৎপলা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব সুকুমার চক্রবর্তী, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব কাজল কান্তি দে, বিলাইছড়ি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা জনাব ইয়াছমিন আক্তার।

 

এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলার বিট পুলিশিং এর সভাপতি ও সাধারন সম্পাদক, বিলাইছড়ি বাজার মসজিদের পেশ ইমাম ও অন্যান্য ধর্মীয গুরু, শিক্ষকবৃন্দ, বাজার কমিটির সদস্যগণ, রেডক্রিসেন্ট এর সদস্যগণ, বিলাইছড়ি উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

 

 

বক্তাগন মুজিববর্ষে জন সেবা ও সম্প্রীতি বজায় রেখে কাঁধেকাধ মিলিয়ে পুলিশ জনতা একত্রিত হয়ে অপরাধ নিবরণে কাজ করার জন্য এলাকাবাসীকে অনুরোধ করেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসাবে এসআই (নিঃ) মুহাম্মদ মাজেদুল ইসলামকে ক্রেষ্ট প্রদান করা হয়।

 

বিলাইছড়ি প্রতিনিধি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT