1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

সৈয়দ শিব্বির আহমদ হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃঃ

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।

 

এসময় বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর হবিগঞ্জের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা ও উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম খোকন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী বলেন, ভোক্তাদের অধিকার আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার-ই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করেছেন। ভোক্তারা সচেতন হলে অনেকাংশে প্রতারণার হাত থেকে বাঁচা যাবে। প্রতারকরা নানাভাবে ভোক্তাদের ঠকাতে চায়। গণসচেতনতার মাধ্যমেই অধিকার আদায় সম্ভব। এ ক্ষেত্রে বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মামুন মোল্লা, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, চেয়ারম্যান মো. রেখাছ মিয়া, আব্দুল আহাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জীবন আহমেদ লিটন, সহ-সভাপতি দেওয়ান শোয়েব রাজা, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT