1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ডুমুরিয়ায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৩৭ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি খুলনা বিভাগ

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খুলনার ডুমুরিয়া উপজেলার হাজীডাঙ্গা এলাকায় গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ( ৮ জানুয়ারি) সেনা বাহিনীর শীতকালীণ প্রশিক্ষণ ২০২১-২২ চলাকালীন সময়ে উপজেলার হাজীডাঙ্গা স্কুল মাঠে এলাকায় গরীব ও দুঃস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয় ।
উক্ত পরিকল্পনা মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শেখ হাসিনা সেনানিবাসের অধীনস্থ সদর দপ্তর ৭ আর্টিলারি ব্রিগেড এর ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সার্বিক ব্যবস্থাপনায় ডুমুরিয়া সদর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ৩০০ টি কম্বল গরীব ও দুঃস্থ অসামরিক মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয় । শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ৭ আর্টিলারি ব্রিগেড এর ব্রিগেডিয়ার জেনারেল জি এম শরিফুল ইসলাম,এনডিসি , এএফডব্লিউসি,পিএসসি,জি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুনীর হোসেন,পিবিজিএম, পিএসসি, জি। এ সময় অন্যান্য সামরিক কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT