1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান। সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা ।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

 বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- বাংলাদেশ  তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ৪র্থ সভা, কেন্দ্রীয় বিষু উৎসব উদযাপন কমিটির পুনর্মিলনী ও বাতকস গণতন্ত্র সংস্কার উপ – কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।  শুক্রবার (০৫ সেপ্টেম্বর ) সকাল ১০:০০ টায়  বান্দরবান জেলার রেইচা সাতকমল পাড়া কমিউনিটি সেন্টারে এই সভা হয়। শুরুতে রেইচা শিল্পী-গোষ্ঠীর নৃত্য পরিবেশনায় মধ্যে সভা সূচনা করা হয়। 

সভায় বাতকস্ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সভাপতি মিলন প্রফেসর (অ:) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  কার্যনির্বাহী কমিটির সহ- সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যা, মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, যুগ্ন সম্পাদক বিশ্বজিত তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক সম্পাদক রত্না তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক নাজিব কুমার তঞ্চঙ্গ্যা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাপ্পী তঞ্চঙ্গ্যা, সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রত্নজয় তঞ্চঙ্গ্যা, গোপাল তঞ্চঙ্গ্যা,আনন্দ তঞ্চঙ্গ্যা, বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা,বাবুল তঞ্চঙ্গ্যা,সুজর্জ তঞ্চঙ্গ্যা,অপুর্ব কুমার তঞ্চঙ্গ্যা,  ছোটন তঞ্চঙ্গ্যা, নমিতা তঞ্চঙ্গ্যা, লেখক- চন্দ্র সেন তঞ্চঙ্গ্যা,জ্ঞান রানী তঞ্চঙ্গ্যা,বেলক কুমার তঞ্চঙ্গ্যা,দীপন জয় তঞ্চঙ্গ্যা,দীপ্তিময় তঞ্চঙ্গ্যা, সুনীল তঞ্চঙ্গ্যা (কার্বারী), ভাগ্য লাল তঞ্চঙ্গ্যা। সভায় বিগত সভার সিদ্ধান্ত, বিষু উদযাপনের আয়-ব্যায় হিসাব, গঠন তন্ত্র সংস্থার অগ্রগতি  ,বার্ষিক কর্ম পরিকল্পনা ও ঘিলা খেলা এবং সাংস্কৃতিক টীমদের সুবিধা-অসুবিধা এবং  বিবিধ বিষয়ে আলোচনা করা হয়েছে। 

উল্লেখ্য যে, ১৯৮৩ সনে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি গঠন করা হলে বিগত ২৬ এপ্রিল ২০২৪ ইং তারিখে কাপ্তাই উপজেলায় ওয়াগ্গাতে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র ( বাসকত্) এর মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। তা পরে বুধবার ২২ আগস্ট ২০২৪ ইং পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এতে  ১১ অক্টোবর ২০২৪ ইং বান্দরবান জেলার বালাঘাটা বৌদ্ধ বিহারে, ১০ জানুয়ারি ২০২৫ ইং রাঙ্গামাটির বার্গীলেকে এবং ০৭ মার্চ ২০২৫ ইং টং ইকো রিসোর্টে  ৫ সেপ্টেম্বর ২০২৫ ইং রেইচা সতকমল পাড়ার কমিউনিটি সেন্টারে  সভা অনুষ্ঠিত হলো। মূলত: এ সংস্থা  তঞ্চঙ্গ্যা জাতির ভাষা, সংস্কৃতি সুরক্ষায় কাজ করছে। এটি একটি সামাজিক এবং অরাজনৈতিক সংস্থা।  বাংলাদেশে প্রায় ৪৫ টি আদিবাসীর মধ্যে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় বা জাতি হলো একটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT