1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা। স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম। কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী। কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বিলাইছড়ি ও কেংড়াছড়িতে মৎস্যজীবিদের  চাউল বিতরণ । কয়রায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ  করলেন জেলা পরিষদের প্রশাসক । কয়রায় ভবতোষ হত্যা মামলায় গ্রেপ্তার -১। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকায় খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন শ্যামনগরের মীরগাং।

বদলে যাবে ভোলাগঞ্জের চিত্র: মন্ত্রী ইমরান আহমদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৮৪ বার পঠিত

এম এ রশীদ, সিলেট থেকেঃ

 

 

বদলে যাবে ভোলাগঞ্জের চিত্র: মন্ত্রী ইমরান আহমদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকার উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনী ইমরান আহমদ।

 

এসময় তিনি বলেন মাষ্টারপ্লানে বদলে যাবে ভোলাগঞ্জের পর্যটন শিল্পের চিত্র। এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। দেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটনকেন্দ্রে পরিণত হবে ভোলাগঞ্জ।

১০ নম্বর পর্যটন এলাকায় সিলেটের জেলা প্রশাসকের পরিকল্পনায় ও জেলা পর্যটন উন্নয়ন কমিটি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি।

 

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকার বঙ্গবন্ধু মহাসড়কের পূর্ব থেকে সবাই নিজ দায়িত্বে ক্রাশার মিলগুলো সরিয়ে নিবেন। এখানে পর্যটন উন্নয়নের মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।

 

সিলেট জেলার সহকারী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের সঞ্চালনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল কবীর, সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট সার্কেল অফিসার প্রবাস কুমার সিং, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অকিল বিশ্বাস, ইয়াকুব আলী প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT