1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালী জাতি ক্ষুধামুক্ত দেশ পেয়েছে: মজনু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৪৯ বার পঠিত

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালী জাতি ক্ষুধামুক্ত দেশ পেয়েছে: মজনু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালী জাতি ক্ষুধামুক্ত দেশ পেয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনকে গতিশীল করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

সোমবার বিকেলে বগুড়ার শাজাহানপুরের সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ মাঠে আমরুল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। আমরুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রবিউল ইসলাম টমেটোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছানাউল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি. জামান নিকেতা, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, আব্দুল্লাহ্ আল ফারুক, আলমগীর হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক মাস্টার। অন্যান্যের মধ্যে অংশ নেন প্রভাষক জহুরুল ইসলাম, মতিউর রহমান সরকার শিশু, জাহিদুল হক আরজু, ফরিদুল ইসলাম মুক্তা, হেফজাত আরা মিরা, নাছির উদ্দিন বাবলু, মিনহাজ উদ্দিন, ফজলুল হক মোল্লা, আবুল কালাম আজাদ বাচ্চু, মোস্তফা কামাল মনা, মনির হোসেন ময়না, ইয়াছিন আলী, লতিফুল বারী দুলু, নেছার উদ্দিন, আব্দুল গাফ্ফার, ইমরান হোসেন, আরিফুল আলম শাওন, বাদশা আলমগীর, আসাদুজ্জামান লিটন, রাকিবুল ইসলাম রঞ্জু, হোসেন শরীফ মনির প্রমুখ। উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ছানাউল হক ছানা কে আমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং মোমিনুল হক মুক্তা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT