1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

বকশীগঞ্জে আসন্ন ইউপি নিবার্চনে ভোট কেন্দ্র পরিবর্তনের দাবি!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২০৯ বার পঠিত

বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে একটি ভোট কেন্দ্র পরিবর্তন করার দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী। এবিষয়ে তারা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ৬ নম্বর নিলাখিয়া ইউনিয়নের ৯ টি গ্রাম নিয়ে গঠিত ৯ নম্বর ওয়ার্ড। নিলাখিয়া ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড এটি। জনসংখ্যা ও ভোটার সংখ্যায় অন্যান্য ওয়ার্ডের চেয়ে অনেক বেশি। এই ওয়ার্ডের দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিগত সময়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এই ওয়ার্ডের মধ্যে অবস্থিত জানকিপুর মির্ধাপাড়া, নতুন বাশকান্দা, পুরাতন বাশকান্দা ও ভাটিয়া পাড়া গ্রাম। এই গ্রাম গুলো থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত দাড়িয়াপাড়া ভোট কেন্দ্র।

এই কেন্দ্রে আরো কয়েকটি গ্রামের মানুষ এই ভোট দিতে যায়। ৩ কিলোমিটার দূরে ভোট কেন্দ্র হওয়ায় এবং যাতায়াত ব্যবস্থা নাজুক হওয়ায় অনেক মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে।

পাশাপাশি ভোট কেন্দ্রের পাশে অবস্থিত দাড়িয়া পাড়া গ্রামের কতিপয় ব্যক্তি নিবার্চনকে বাঁনচাল করার পাঁয়তারা করে থাকেন। ওই ব্যক্তিরা বরাবরই তাদের নিজ কেন্দ্র বলে দাপট দেখানো সহ ভোট কেন্দ্র দখল করা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে থাকেন। ফলে ভোটারগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন।

২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাড়িয়া পাড়া গ্রামের কতিপয় দুর্বৃত্তরা এই কেন্দ্র জোরপূর্বক দখল নিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেন এবং ভোটারদের উপর আক্রমণ করেন।

এছাড়াও ভাটিয়া পড়া কেন্দ্রে যাওয়ার রাস্তাটি ভাঙাচোরা ও গ্রামীণ রাস্তা হওয়ায় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দেওয়া খুবই কষ্টকর হয়ে পড়ে। ফলে প্রভাবশালী ওই চক্রটি কেন্দ্র নিজেদের দখলে রাখতে আপ্রাণ চেষ্টা করে থাকেন।

নানা অসঙ্গতি ও সব দিক বিবেচনা করে মির্ধাপাড়া সহ কয়েকটি গ্রামের মানুষ দাড়িয়াপাড়া ভোট কেন্দ্র পরিবর্তন করার দাবি জানিয়েছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, আগামি নির্বাচনে দাড়িয়া পাড়া ভোট কেন্দ্র বাতিল করা অথবা নতুন করে অতিরিক্ত আরেকটি কেন্দ্র স্থাপন করা হলে সর্ব শ্রেণির মানুষের ভোট প্রদান করতে সুবিধা হবে। তাই তারা জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন একটি কেন্দ্র করার দাবি জানিয়েছেন।

নিলাখিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম লিচু জানান, স্থানীয় জনগণ যাতে করে নির্বিঘেœ ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই পরিবেশ তৈরি করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

পুরাতন কেন্দ্র পরিবর্তন বা নতুন কেন্দ্র স্থাপন করার বিষয়ে স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT