1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

ফেনীতে সুফিয়া ছাত্র কল্যাণ পরিষদের ২য় বর্ষপূর্তি উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

ইউসুফ মুন্সী, ফেনী জেলা প্রতিনিধিঃ

আজ ১৮ অক্টোবর ২০২১ সোমবার বিকাল ৪টায় শহরের বিরিঞ্চি মাদ্রাসা মিলনায়তনে

ফেনীর ঐতিহ্যবাহী বিরিঞ্চি সুফিয়া নূরীয়া সিনিয়র আলিম মাদরাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন সুফিয়া ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মুহা. সালাহ উদ্দিন নিশাদ আদনান (আলিম-২০১৪ ব্যাচ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. আবু নাছির জুয়েল (আলিম-২০১৮ ব্যাচ) এর সঞ্চালনায় সুফিয়া ছাত্র কল্যাণ পরিষদের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিঞ্চি সুফিয়া নূরীয়া সিনিয়র আলিম মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল ও সুফিয়া ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা, হযরত মাওলানা শাহ্ মুহাম্মাদ ইয়াছিন সাহেব দা.বা.।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অত্র মাদরাসার সাবেক ছাত্র ও সাপ্তাহিক নীহারিকা পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব মুহাম্মাদ রফিকুল ইসলাম (দাখিল-১৯৯৩ ব্যাচ) এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সাবেক ছাত্র ও ফেনী ভিক্টোরিয়া কলেজের ইংরেজি প্রভাষক জনাব খালেদ সাইফুল্লাহ (আলিম-২০০৯ ব্যাচ)। ও ফেনী রাবেয়া বসরী মহিলা দাখিল মাদরাসার শিক্ষক মুহাম্মাদ নুরুল করীম সাদ্দাম (আলিম-২০১২ ব্যাচ)।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার সাবেক ছাত্র ও সুফিয়া ছাত্র কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন (দাখিল-২০১৭ ব্যাচ) ও অর্থ সম্পাদক এইচ এম আরমান (আলিম-২০১৯ ব্যাচ) সহ সাবেক শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে ২য় বর্ষের স্মারক হিসেবে প্রিন্সিপালের হাতে বৃক্ষ উপহার তুলে দেন সংগঠনের কর্মীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT