1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা ১৩৪৮ জেলে পেলো বিশেষ ভিজিএফ’র চাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু,

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে ইলিশের প্রজনন মৌসুমে মৎস্য আহরণে বিরত থাকা আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১০৪৮জন নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

 

আজ (শুক্রবার) দুপুরে আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোসাঃ সোহেলী পারভীন মালা।

 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ সময়ে জেলেদের কষ্ট লাগবে সরকার তাদের জন্য বিশেষ ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়।

 

নিষিদ্ধ সময়ে সাগর ও নদীতে ইলিশ আহরণে বিরত থাকা উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১৩৪৮ জন নিবন্ধিত জেলের মাঝে জেলে প্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন, ইউপি সদস্য ও স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

 

আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচি প্রহণ করেছে। ওই কর্মসূচির চাল অত্র ইউনিয়নের নিবন্ধিত ১৩৪৮ জন জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT