1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

নড়াইলে সরকারী জমিতে ভবন নির্মান বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৬ বার পঠিত

নড়াইলে সরকারী জমিতে ভবন নির্মান বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার।

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে মোঃ আকবর হোসেন ওরফে কুটি মিয়া নামে এক ব্যক্তি সরকারী ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি নির্ধারণ না করে ভবন নির্মান করতে গেলে উপজেলা প্রশাসনের গোচরীভুত হওয়ায় তাৎক্ষনিক নির্মান বন্ধের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। ১৯ ফেব্রুয়ারী (শনিবার) দুপুরে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে এ আদেশ দেন। আকবর হোসেন লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত আবু বক্কার মোল্যার ছেলে। স্থাণীয় সূত্রে জানা যায়, কাজ শুরুর পুর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম সরকারী সার্ভেয়ারসহ মাপ দিয়ে একটি সীমানা নির্ধারন করে দেন। কিন্তু পরবর্তীতে স্থাণীয় আমিনকে দিয়ে উপজেলা প্রশাসনের অগচোরে আকবর হোসেন মনগড়া সীমানা নির্ধারন করে কাজ শুরু করেন।
এ বিষয়ে সম্পত্তির দাবীকৃত মালিক মোঃ আকবর হোসেন বলেন, এ সম্পত্তি আমার দলিল মূলে ক্রয় করা। যার সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মান করায় আকবর হোসেনকে সরকারী সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধান না করে কাজ বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।

মোঃ হাচিবুর রহমান,নড়াইল।
১৯/০২/২০২২
মোবাঃ ০১৭১৬৭৯৭৮৫৯

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT