1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

নাগরপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৩ ; হাসপাতালে ভর্তি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১৯২ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা,

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ

টাংগাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছেন।

 

শুক্রবার (২৬ নভেম্বর),ঘটনাটি ঘটেছে উপজেলার বেকড়া ইউনিয়নের মুশুরিয়া গ্রামে। হামলার ঘটনায় আহতরা হলেন মুসুরিয়া গ্রামের আলী আজগর খান(৬০),নাসিমা(৫০), বীণা খাতুন(২৩)।বর্তমানে আহতরা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

 

এ সময় হামলার শিকার আজগর খান সাংবাদিকদের বলেন,আমি নাসির মাস্টারের বাড়িতে দাওয়াত খেতে যাই। দাওয়াত খাওয়া শেষে আমি আমার নিজ বাড়ির পালানে কাজ করছিলাম। শুক্রবার সন্ধ্যা অনুমান পাঁচ টার সময় ঐ এলাকার বিপুল,রিপন,ইলিয়াস নৌকার পোস্টার ছিড়ার মিথ্যা অপবাদ দিয়ে আমার বাড়ির দরজা ভেঙ্গে আমার স্ত্রী, দুই মেয়ে সহ আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমি কিছলু চেয়ারম্যানের প্রতিষ্ঠানে চাকরি করি।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নাগরপুর থানা বরাবর একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT