1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধিঃ-

 

নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহফুজুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি পাবনা জেলা ফরিদপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে তাকে বদলি করা হয়।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ওই সমিতির স্থায়ী ভবনে তাঁকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মুকুল হোসেনের সভাপতিত্বে উক্ত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, সমিতির সহ-সভাপতি ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, সহ-সভাপতি ও জাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল ঘোষ, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, ভাতকুন্ডু কেএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কুলফৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আই এম তৌফিকুর রহমানসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এসময় বিদায় অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষা অফিসারের ভূয়সী প্রশংসার পাশাপাশি তাঁর নতুন কর্মস্থান ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন এবং তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT