1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

নওগাঁর ধামইরহাটে পাওয়ারট্রলির নিয়ন্ত্রহারিয়ে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২১২ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট,(নওগাঁ) প্রতিনিধিঃ-

 

নওগাঁর ধামইরহাটে পাওয়ার ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু খবর পাওয়া গেছে। ১০ অক্টোবর রবিবার এ দুর্ঘটনাটি ঘটে বেনিদুয়ার মিশনের আবাসিক হলে থাকা স্নাতক পর্যায়ের এক শিক্ষার্থীর।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, ১ নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত বেনীদুয়ার ক্যাথলিক ধর্মীয় পল্লী (মিশন) আবাসিকে থাকা উপজেলার মোল্লাপাড়া গ্রামের বিমল হাসদার ছেলে পরেশ হাসদা (২২) মিশনের পাওয়ারট্রলি নিয়ে ধান ভাঙ্গানোর জন্য উপজেলার হরিতকীডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলে পথে আকস্মিকভাবে গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে পাওয়ার ট্রলির হ্যান্ডেল পরেশ হাসদার মাথায় চাঁপা লেগে মারাত্বক জখম হয়।

 

স্থানীয়রা তাৎক্ষনিক তাকে সেখান থেকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ধামইরহাট থানা পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকের সম্মতিতে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হাস্তান্তর করা হয়েছে।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT