1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

নওগাঁর ধামইরহাটে আন্তঃউপজেলা টূর্নামেন্টে ফাইনালে চিরিপাড়ের একতা ক্লাব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২২৮ বার পঠিত

 

 

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ), প্রতিনিধিঃ-

 

নওগাঁর ধামইরহাটে আন্তঃউপজেলা ফুটবল টূর্নামেন্টের সেমিফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে। রামনারায়নপুর একতা ক্লাবের উদ্যোগে ২৫ অক্টোবর বিকেল ৪ টায় রামনারায়নপুর ফুটবল মাঠে খেলার উদ্বোধন করেন একতা ক্লাবের সভাপতি আবু সালেহ এবং পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান। এ খেলায় প্রতিযোগিতা করেন ধামইরহাট পৌরসভা বনাম চিরিপাড়ের যুব সমাজ একাদ্বশ। ট্রাইবেকারে ৪-৫ গোলে চিরিপাড়ের যুব সমাজ একাদ্বশ ফাইনালে যান। ফাইনাল খেলায় সাহাপার বরেন্দ্র ক্লাবের সাথে চুড়ান্ত প্রতিযোগিতায় লড়বেন চিড়িপাড়ের যুব সমাজ ফুটবল টিম। ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, পত্নীতলা উপজেলার পাটিচরা ইউপি চেয়ারম্যান রায়হানুল আলম, ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি নাসির মাহমুদ প্রমুখ খেলা উপভোগ করেন। চিরিপাড়ের যুব সমাজ সংগঠনের সভাপতি মো. আবাবিল জানান, তরুন সমাজকে মাদক থেকে দুরে রাখতে আমাদের এই প্রয়াশ, আশা করি চুড়ান্ত বিজয় আমরা অর্জন করতে পারবো।উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর বিকেল ৫ টায় এ খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT