1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

ধামইরহাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

সন্তোষ কুমার সাহা ,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে সনাতন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা সুষ্ঠ ,সুন্দর আনন্দঘনো পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে। উপজেলার ৩২টি দূর্গা মন্ডপে এক যোগে সকাল ৯ টায় যষ্ঠী পূজার মাধ্যমে এ উৎসব শুরু হয়। সকাল থেকে মন্ডপগুলো সনাতন ধর্মাবলম্বীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে প্রত্যেক মন্ডপে পাঁচশত কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ভিডিপি সদস্য নিয়োগ করা হয়েছে।

 

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা বলেন,দূর্গাপুজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উদযাপনের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে মন্ডপগুলোতে পুলিশের নিয়মিত টহল চলছে। কাউকে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। ধামইরহাট উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার বলেন,শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক টহল চলছে। আমরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করছি। ধামইরহাট বাজার কেন্দ্রীয় শিব মন্দিরের দূর্গা মন্ডপের সভাপতি রতন কুমার বলেন,শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে আমরা পুজা করছি। প্রশাসন সার্বক্ষনিক যোগাযোগ রাখছে। আজ সপ্তমী পুজা এখন পর্যন্ত পরিবেশ সন্তোষ জনক রয়েছে।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT