1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

দুমকি উপজেলাতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ বার পঠিত

মো :আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধি ।

 

পটুয়াখালীর দুমকি উপজেলাতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) মঙ্গলবার পায়রা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো, মোটরসাইকেল চালক মোঃ ইলিয়াস গাজী (৩০), মোঃ খায়রুল (৩৫) এবং মোঃ আলম (৪৫)। ইলিয়াস আমতলী থানার টেপুরা এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে। অপর দুজনের মধ্যে খাইরুল পটুয়াখালী সরকারি কলেজ রোড এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং আলম সদর উপজেলার খলিশা খালী এলাকার আসমত আলীর ছেলে।

 

জানাগেছে, পটুয়াখালি জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দু্মকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর তত্ত্বাবধানে এস আই উত্তম, এস আই কামরুল, এস আই মাহবুব, এএসআই মাসুদ সংগীয় ফোর্সসহ পায়রা ব্রিজ টোল সংলগ্ন চেকপোস্ট মোটরসাইকেল চালক ইলিয়াসকে সন্দেহ হলে ইলিয়াস গাজীর সাথে থাকা ব্যাগ থেকে ২ কেজি, খায়রুল এবং আলমের ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে।

 

দুমকি থানার ওসি মো: আব্দুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় গ্রেফতার করে তাদের কোর্টে চালান দেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT