1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

ডুমুরিয়ায় স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৫৭ বার পঠিত

সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।

 

খুলনার ডুমুরিয়ার পল্লীতে স্বামীর উপর অভিমান করে জয়ন্তী মন্ডল(১৯) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ভোর রাতে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রামে।

 

থানা পুলিশ ও নিহত গৃহবধুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রামের কৌশিক বিশ্বাস(২০) এর সাথে গত ৮ মাস আগে পাশ্ববর্তি তালতলা গ্রামের সমীর মন্ডল এর কলেজ পড়ুয়া মেয়ে জয়ন্তি মন্ডল(১৯) এর বিয়ে হয়।বিয়ের পর থেকে জয়ন্তি মন্ডল তার পড়া লেখা চালিয়ে যেতে চাইলে এ নিয়ে স্বামী কৌশিকের সাথে মতবিরোধ দেখা দেয়। সোমবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী জয়ন্তি নিজ পরনের শাড়ী গলায় পেঁচিয়ে নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন ও প্রতিবেশিরা টের পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্হলে হাজির হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

বিষয়টি নিশ্চিত করে

থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, তিনি বলেনএ ঘটনায় গৃহবধুর ভাসুর মহিদ বিশ্বাস বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের করেছেন।লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT