1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

ডুমুরিয়ার প্রভাবশালী সাইফুল ইসলাম তার সহযোগীদের বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগে থানায় মামলা গ্রেফতার ৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৩৩ বার পঠিত

 

 

নিজস্ব প্রতিনিধি,সরদার বাদশা।

 

 

খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়নের খরশন্ডা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আবুল হোসেন নামের এক অসহায় কৃষকের বসতবাড়ির সীমানা থেকে ৩০টি বিভিন্ন প্রজাতীর ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ প্রভাবশালী সাইফুল মোড়ল ও তার সহযোগী মোঃ ফেরদৌস মোড়ল,মোঃ ফিরোজ মোড়ল,মোঃ মোসলেম মোড়ল, মোঃ মামুন মোড়ল,মোঃ আলমগীর মোড়ল,মোঃফয়জুল মোড়ল,মোঃ রবিউল মোড়ল সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।ঘটনাটি ঘটে গত শুক্রবার সকাল ১০টায় সময়

সরেজমিনে গিয়ে জানা যায়, ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের খরশন্ডা গ্রামে।ক্ষতিগ্রস্থ অসহায় কৃষক আবুল হোসেন মোড়ল বলেন, দীর্ঘদিন ধরে খরশন্ডা গ্রামের পৈত্রিক ও ক্রয় সুত্রে প্রাপ্ত ২বিঘা ২০ শতক জমি ভোগ দখল করে আসছি হঠাৎ করে কিছু দিন পুর্বে আমাদের সম্পত্তি অবৈধ ভাবে ভোগ দখল করার পায়তারা করা সহ আমাকে আমার বসত বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছে।এবং উক্ত সম্পত্তি নিজেদের দাবী করে। একই গ্রামের প্রভাবশালী মোঃ সাইফুল মোড়ল ও তার সহযোগী মোঃ ফেরদৌস মোড়ল,মোঃ ফিরোজ মোড়ল,মোঃ মোসলেম মোড়ল,মোঃ মামুন মোড়ল,মোঃ আলমগীর মোড়ল,মোঃ ফয়জুল মোড়ল,মোঃ রবিউল মোড়ল।

এ ঘটনায় স্থানীয় ভাবে জমি পরিমাপের দিন ধার্য থাকলেও সেটাকে তোয়াক্কা না করে সকালে লোকজন নিয়ে গাছগুলো কাটতে থাকে,আমি এবং আমার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে উল্টো আমাদের বিভিন্ন ধরনের ভয় ভীতি সহ জীবন নাশের হুমকি ধামকি দেয়। কোন উপায়ন্তর না পেয়ে ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ করি।থানা পুলিশ তদন্ত শেষে মামলা রুজু করে। মামলা নং – ৪ এ ঘটনার বিষয়ে খরশন্ডা গ্রামের প্রভাবশালী মোঃ সাইফুল ইসলামের পরিবারের নিকট জানতে চাইলে তারা এ বিষয়ে কিছু বলতে চাননি।

 

এ ব্যাপারে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান,থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং ৩ জন আসামীকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT