1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত । কেশবপুরে যাচাই-বাছাই শেষে প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পুনরায় চালু। বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল  । সরিষাবাড়ীতে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল। কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন। মণিরামপুরে শিক্ষককের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত। মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ। শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা। কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও একজন গ্রেফতার। পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্স নামক মাদক সহ ২ জন গ্রেফতার।

ডুমুরিয়ার এনডিএস মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন স্থগিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি,সরদার বাদশা।

 

প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্য নির্বাচনে অনিয়মের অভিযোগে ডুমুরিয়ায় উপজেলার চুকনগর নরনিয়া এনডিএস মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন স্থগিত ঘোষণা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা । গতকাল সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কার্যক্রম শুরু করা হলেও মোঃ ফারুক হোসেন নামে এক অভিভাবকের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয় । ডুমুরিয়া উপজেলার চুকনগর নরনিয়া গ্রামের মৃত আলাউদ্দীন মোড়লের পুত্র ও এনডিএস মাদ্রাসায় অধ্যায়নরত ৭ম শ্রেণীর ছাত্রী আনিশা খাতুনের পিতা মোঃ ফারুক হোসেন প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন , এনডিএস মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবকদের যে চুড়ান্ত ভোটার তালিকা প্রনয়ন করা হয়েছে তা সঠিক নয় । মাদ্রাসায় মোট ছাত্রীর সংখ্যা ১৩০-১৫০জন । কিন্তু মোট ভোটার বানানো হয়েছে ২৫০ জন । যা আদৌ সত্য নয় । আর এ ভূয়া ভোটার তালিকায় নির্বাচন হলে শিক্ষা প্রতিষ্ঠানটি হুমকীর মুখে পড়বে বিধায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । এব্যাপারে সাবেক সভাপতি ও ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব বলেন , ভূয়া ভোটার তালিকা প্রনয়ন , প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্য নির্বাচনে অনিয়মের মধ্য দিয়ে মাদ্রাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হলে বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কায় এলাকাবাসী নির্বাচন বন্ধ করে দিয়েছে । মাদ্রাসা সুপার মাওঃ গোলাম মোস্তফা বলেন , ভোটার তালিকা প্রনয়নে একটু অনিয়ম হয়েছে এ কথা স্বীকার করে তিনি বলেন , আজ নির্বাচন হওয়ার কথা ছিল । প্রিজাইটিং অফিসারও এসেছিলেন । কিন্তু ইউএনও স্যারের নির্দেশে তিনি নির্বাচন স্থগিত ঘোষণা করে চলে গেছেন । নির্বাচনে দায়িত্ব পাওয়া প্রিজাইটিং অফিসার ও উপজেলা আইটিসি কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বলেন , ভোট গ্রহণের জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠানের এসেছিলেন । কিন্তু নির্বাচনের পরিবেশ ভাল না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ বলেন , নির্বাচনকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । এ অভিযোগ তদন্তের পর পূর্ণরায় নির্বাচন দেয়া হবে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT