1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

ডুমুরিয়ার ভুয়া সেনা সদস্য আটক ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ,সরদার বাদশা ।

 

খুলনা মহানগরীর ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গা আবাসিক এলাকা থেকে সেনা সদস্য পরিচয়ধারী এক প্রতারককে আটক করেছে পুলিশ। আটক মোঃ রাসেল শেখ (২৭) নামের ওই প্রতারক ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কুমোড়ঘাটি গ্রামের শাখাম শেখের ছেলে।

 

থানা-পুলিশ সূত্রে জানাযায় সে নিজেকে সেনা বাহিনী সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিল।ভুক্তভোগী সাতক্ষীরার তালা থানার কলিয়া গ্রামের মোঃ হায়দারের ছেলে মোঃ সাদ্দাম জানান, গত ১৫ ও ১৬ আগস্ট দুই দফায় সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে প্রতারক রাসেল শেখ ২ লাখ ৭০ হাজার টাকা নিলেও সে চাকরি না দিয়ে ঘুরাতে থাকে। সাদ্দামের মা রেবেকা বেগম সেনাবাহীনির বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পারে রাসেল শেখ সেনাসদস্য নয়; সে একজন প্রতারক। পরে রেবেকা বেগম প্রতারকের সাথে তার মোবাইলে কথা বলে কৌশলে জানে সে মিরেরডাঙ্গা কেডিএ আবাসিক এলাকার মনিরুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া।

গত মঙ্গলবার ১৩/১০/২০২১ তারিখ দুপুরে তাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে সেনাবাহিনীর বুট জুতা, গেঞ্জি, নকল জাতীয় পরিচয়পত্র ও প্রতারণা করার গুরুত্বপুর্ণ আলামত জব্দ করে পুলিশ।

 

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা শেষে । আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT