1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নে আ’লীগের ৯ জন নেতাকর্মী বহিষ্কার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৪০ বার পঠিত

সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি ।

 

 

খুলনার ডুমুরিয়ায় ১১ নভেম্বর খর্নিয়া ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে কাজ করায় আওয়ামী লীগের ৯ জন নেতা কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৮ নভেম্বর খর্নিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিক ও যুগ্ম সম্পাদক তুলসী দেবনাথ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ৪ নং খর্নিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আফরোজা খানম মিতার নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান করে দলের বিদ্রোহী প্রার্থী শেখ হেফজুর রহমান (আনারস) ও মেহেদী হাসান বিপ্লবের (অটোরিকশা) পক্ষে কাজ করার অপরাধে দলীয় গঠনতন্ত্রের ৪৭ (১১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ওয়ার্ড আ’লীগের ৯ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, ১ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হাবু হানিফ মোড়ল, ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী, সদস্য আলতাফ বিশ্বাস, জামাল শেখ, সাত্তার শেখ, নিমাই চন্দ্র মল্লিক, সাত্তার শেখ ও মোজাফফর ফকির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT