1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। ভেড়ামারার রায়টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসি ল্যান্ডের হস্তক্ষেপে খোলা হল তালা।। কেশবপুরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মানুষের হাট। খুলনা সহ কয়েক জেলায় ঝড়ের আশঙ্কা। কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১। শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। কয়রায় জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষার উপর এ্যাডভােকেসি ক্যাম্পেইন। কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন।

ঝিনাইদহের কোটচাঁদপুর হাত-পা বাঁধা অচেতন অবস্থায় গৃহবধূ উদ্ধার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ১৮০ বার পঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ):প্রতিনিধিঃ

 

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড় বামনদাহ গ্রাম থেকে এক শাহানাজ নামে প্রবাসীর স্ত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় পানির গর্ত থেকে উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (২২শে অক্টোবর) এলাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। গৃহবধূ শাহানাজ ওই এলাকার কাতার প্রবাসী অহিদুল ইসলামের স্ত্রী।

 

বিভিন্ন সূত্রে জানা যায়, শাহানাজ রাতে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাহিরে গেলে কে বা কারা হাত-পা বেঁধে মুখে কসটেপ মেরে বাড়ির পাশে পানির গর্তে ফেলে উপরে বাঁশ দিয়ে ঢেকে রাখে। ভোরে স্থানীয়রা ফজরের নামাজ পড়তে গিয়ে গর্তের মধ্যে শব্দ শুনতে পায়। এসময় গর্তে গৃহবধূকে পানিতে ভাষতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

 

এবিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধর্ষণের কোন আলামত পায়নি। গৃহবধূ সুস্থ্য হলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT