1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

চৌহালী’র ৫ আ’লীগ নেতাকে বহিষ্কার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৫২ বার পঠিত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জঃ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিরাজগঞ্জের চৌহালীতে ৫ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঘোড়জান ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রমজান আলী, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ও বাঘুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী ও সাবেক স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফকির শরীফ উদ্দিন, উমারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন মণ্ডল এবং কার্যকরী সদস্য জোবেদ আলী সরদার।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি চৌহালী উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও আমাকে ফোন দিয়ে ছিল । দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সোমবার (৬ ডিসেম্বর) রাতে ৯টার দিকে দলের ৫ নেতাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে জেলা আওয়ামী লীগ।

যারা দলের সিদ্ধান্ত অমান্য করে ও দলীয় মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে । সেই প্রেক্ষিতেই তাদের বহিষ্কার করে মাইকিং করে দেওয়া ও প্রেস নোটিশ দেওয়ার কথা বলেছেন। আমরা আজ মঙ্গলবার সকাল ১১টায় পার্টি অফিসে বসে বহিষ্কারের প্রেস নোটিশ দেয়েছি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT