1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

চাটখিলে বিয়ের পঞ্চম দিনে বরকে অজ্ঞান করে নববধূর পলায়ন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৬৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

প্রতিনিয়ত সামাজিক অবক্ষয়ের দিকে সমাজ ধাবিত হচ্ছে। বেড়ে চলেছে সামাজিক অস্থিরতা।

 

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিয়ের ৫ দিনের মাথায় বরকে অচেতন করে ‘প্রেমিক’ চাচার সঙ্গে পালিয়েছেন এক নববধূ (২১)।

 

বুধবার (১৩ অক্টোবর) ভোরে ওই ইউনিয়নের বানসা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার (৮ অক্টোবর) চাটখিল উপজেলার হাসর গ্রামের সাজ্জাত হোসেনের (৩০) সঙ্গে বানসা গ্রামের আবদুল জলিলের মেয়ের পারিবারিকবাবে বিয়ে হয়। এদিকে মঙ্গলবার (১২ অক্টোবর) সাজ্জাত তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। পরে গভীর রাতে সাজ্জাতকে তার স্ত্রী অচেতন করে পাশের বাড়ির চাচার সঙ্গে পালিয়ে যান। এ সময় পরিবারের লোকজন সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

পালিয়ে যাওয়া নববধূর বোন রুমি বলেন, ‘আমার বোন কোথায় বা কার সঙ্গে পালিয়ে গেছে, তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা পুলিশকে জানিয়েছি। তারা তাকে উদ্ধারের চেষ্টা করছে।

 

ভুক্তভোগী সাজ্জাতের মা রওশন আরা বেগম জানান, নববধূ বিয়ের সময় স্বামীর দেওয়া ১০ ভরি স্বর্ণের গহনা, স্বামীর কাছে থাকা ৫০ হাজার টাকা এবং বিদেশি ১৫ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা) নিয়ে উধাও হয়ে গেছে। তারা বিষয়টি পুলিশকে অবহিত করেছেন।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন, নববধূ নিখোঁজের পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT