1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

চাটখিলে আলোচিত চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম হেলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

 

 

 

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ

পঞ্চম তফসিল ঘোষনা এখনো হয়নি, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের মাঝে চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী আলোচনা।

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম হেলালের সাথে তার ইউনিয়নের জনগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ইউনিয়ন পরিষদের নির্বাচন যতই ঘনিয়ে আসছে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎফরতা ও বেড়েই চলেছে, মোহাম্মাদপুর ইউনিয়ন চাটখিল উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। আসন্ন নির্বাচনে অংশ গ্রহন করার প্রত্যাশা নিয়ে বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। এসব প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী একজন প্রার্থী হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম হেলাল।

 

নির্বাচনকে সামনে রেখে ২৬শে নভেম্বর (শুক্রবার) বিকেলে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মোহাম্মদপুর ইউনিয়নের জনগনের সাথে তাঁর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক,শিল্পপতি আলহাজ্ব ফারুকুর রহমান, ৬নং ওয়ার্ড মেম্বার সামছুল হুদা সোহাগ,ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফিরোজ আলম প্রমূখ।

 

এই সময় বক্তারা, জহিরুল ইসলাম হেলালকে মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্যে আ,লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহবান জানান।

মতবিনিময়কালে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এই সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জহিরুল ইসলাম হেলাল এর পক্ষে রয়েছেন বলে তাকে অবহিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT