1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

গিয়েছিলাম তোর গাঁয়ে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৫৬১ বার পঠিত

গিয়েছিলাম তোর গাঁয়ে
ইমরান হোসাইন

গিয়েছিলামরে তোদের গাঁয়ে
আউশ ধানের আঁকাবাকা আইল ধরে
ফিরেছিলামরে আবার সেই পথে
যেথায় রাখাল এসেছে গরু-মহিষ চড়াতে ।

মাঠ যেথায় সবুজে ঘেরা
আজ আবার পৌষের দেখা
ভুলেছিস কি তোরা হলুদ ফুলে ভ্রমরের খেলা ?

ফিরতে পারিনিরে তোর গাঁয়ে থেকে
রোদ মেখেছিতো চন্দ্র মুখে
সারি সারি বক উড়ে যায়
সন্ধ্যা নামায় মাঝ রাস্তায় ।
ভুলেছিস কি সূর্য খেলা ?
যাবার বেলায় লাল করে যায় পশ্চিমা আকাশটা ।

যদি কখনো ফিরিস এ রাস্তায়
ভুলিসনে তুই ঘাস ফড়িঙের উড়ে যাওয়া
আবার যদি ফিরিস মাঠে
রোদ ওঠার সেই প্রমোদধ্বনিতে
ভুলিসনেরে ঘাসের ডগায় শিশির গুলোকে ।

দেখিস কি সময় করে মুষলধারে বৃষ্টি পরে
শুনিস কি সেই তেঁতুল পাতার বাঁশির সুর ?
জানিস ? সে দিন গাঁয়ের সেই মস্তবড় পুকুড় পারটাতে গিয়েছিলাম ।
যেথায় হাঁস ডুবে যায় অবিরাম, শামুকের খোঁজে ।

তোর সঙ্গে বাস্তব দেখা আর নাই বা হলো
চল না ? অনুভূতির প্রগাঢ়তায় শৈশবে ফিরে যাই ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT