1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

“গায়ের রঙের গুণাবলি “

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪৮৬ বার পঠিত

কল্পনা খন্দকার

 

বন্ধু মহলে আমার বেশ খ্যাতি ছিলো

সবার ভালো বন্ধু হিসেবে,

আমাদের পাড়ায় আমার

নামডাক ছিলো

লক্ষ্মী আর আত্মবিশ্বাসী মেয়ে বলে।

এই চঞ্চল চপলা মেয়েটি সবার মন

জয় করেছিলো তার সততা দিয়ে।

আমার ব্যক্তিত্বও নাকি মানুষের

মন ছুঁয়ে ছিল।

চাঁদনী রাত আমায় ঘর ছাড়া করতো,

আর ভীষণ কালো মেঘলা আকাশ

আমায় কেমন যেন ব্যাকুল করে তুলতো!

বৃষ্টি ভালবাসতাম বলে সবাই বলতো

আমি নাকি বেশ রোমান্টিক,

ঠিক যেমনটা অনেক ছেলের পছন্দ!

আমি ছোটবেলা থেকেই বেশ দূরন্ত

স্থিরতা শান্ত ভাব আমার চরিত্রে নেই।

আমার ডাগর চোখ আর সুন্দর চুল

অনেককেই নাকি মুগ্ধ করেছে।

এতো কিছু ছাপিয়ে সবচেয়ে বড় হয়ে উঠেছে

আমার গায়ের কালো রংটা।

গায়ের রংটা কালো বলেই হয়তো

প্রেম ভালবাসা নামক দুর্লভ বস্তুর

সাক্ষাৎ ঘটেনি আজো কপালে।

কেবল মাত্র কালো রঙের জন্য

বিয়ে ভেঙে গেছে অনেক বার।

একদিন কোন এক সামাজিক মাধ্যমে

একজনের সাথে

পরিচয় ঘটে বিয়ের ব্যাপারে,

কথা প্রসঙ্গে জানতে চাইলেন

এতো দিনে বিয়ে করিনি কেন!

বললাম, আমি কালো বলে অনেকবার

বিয়ে ভেঙে গেছে।

উনি আমার ভালোলাগা গুলো

জানতে চাইলেন,

বৃষ্টি, চাঁদ ভালবাসি শুনে বললেন

বেশ রোমান্টিক তো!

জানেন আমি ঠিক আপনারই মতো

রোমান্টিক কাউকে খুঁজছি।

বললাম আমার সবচেয়ে বড় দোষ

আমি কালো,

এর জন্য খানিকটা বয়সও হয়েছে

বিয়ে হয়নি।

উনি বললেন আমি একটু বয়সী

ম্যাচিউর কাউকেই খুঁজছি।

ক’দিন বেশ কথা হলো আমাদের।

বৃষ্টি দেখলে তাকে মিস করি কিনা

আরো কতো কি!

হুট করে একদিন বললেন আমি কি

তোমাকে দেখতে পারি!

আমি একটা শাড়ি পরা সাদামাটা

ছবি পাঠালাম।

আমার ছবি দেখার পর থেকে

ওনার কাজের চাপ বেড়ে গেলো,

আমার সাথে কথা বলার সময়

তার হাতে নেই বললেই চলে।

তারপর একদিন বলেই ফেললো

আমি ছাড়াও তুমি অনেকের সাথে

কথা বলো,

আমি ভালো মেয়ে চাই।

আমি তাকে আগেই বলেছিলাম

আমি রাত জাগতে ভালবাসি,

আমার অনেক বন্ধু আছে কিন্তু

রাত জেগে কারো সাথে কথা বলিনা।

আমার ছবিটা দেখার আগে পর্যন্ত

আমার সবই তার ভালো লেগেছিল।

বুঝলাম এখানেও আমার কালো রংটা

আমার আত্মবিশ্বাস, রোমান্টিকতা,

আমার ম্যাচিউরিটি

সব কিছুকে ছাপিয়ে গেছে!

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT