1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

গলাচিপায় দুধা পালোয়ান হত্যায় জড়িতদের শাস্তির  দাবিতে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

মো আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধি।

 

 

পটুয়াখালীর গলাচিপায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত মেম্বার প্রার্থী কামাল গাজীর সমর্থক মো.দুধা পালোয়ান হত্যার প্রতিবাদে গলাচিপা সদর ইউনিয়নবাসীর আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এসময় নিহত দুধা পালোয়ানের স্ত্রী মোসা. রেহেনা বেগম,ছেলে রাকিব পালোয়ান,পরাজিত মেম্বার প্রার্থী মো. কামাল গাজী,মধু পালোয়ান,মাহাবুব হাওলাদার,আনোয়ার চৌকিদার, ফিরোজ প্যাদা,শাহিন দর্জিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য,গত ১১ নভেম্বর গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাতে ওই ইউনিয়নের বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকরা অতর্কির্তভাবে হামলা চালিয়ে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থক মো.দুধা পালোয়ানকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত দুধা পালোয়ানের স্ত্রী মোসা.রেহেনা বেগম (৪০)বাদী হয়ে গত ২৯ নভেম্বর গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT