1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

গজারিয়ার হোসেন্দীতে হাজী আক্তার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালো ওলামায়ে কেরাম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২০৩ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃআক্তার হোসেন ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের অন্তর্গত সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিমগণ।

হোসেন্দী ইউনিয়নের প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিমবৃন্দ সম্মিলিত ভাবে ফুলেল ঢালা নিয়ে হাজির হন নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃআক্তার হোসেন এর লঘুরচর গ্রামে তাঁর বাড়ীতে ।বিপুল সংখ্যক ইমাম ও ওলামায়ে কেরাম এর উপস্থিতিতে আনন্দিত হন তিনি।এসময় ফুলেল শুভেচ্ছা জানান ইমাম ও মুয়াজ্জিমবৃন্দ,এদের মধ্যে উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দ হলেন হোসেন্দী বাজার জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা রমজান আলী,লঘুরচর জামে মসজিদ এর ইমাম খতিব মাওলানা নেছার উদ্দীন,হাফেজ মাওলানা রাকিবুল হাসান,মাওলানা নুরুল্লাহ,মাওলানা আমান উল্লাহ,হাফেজ মাওলানা ফজলুল হক,মাওলানা রুহুল আমিন,মাওলানা জুবায়ের আহমেদ,মাওলানা জয়নাল আবেদীন,হাফেজ মাওলানা কবির হোসেন, মাওলানা সাইফুল্লাহ,মাওলানা মাহাবুব হোসেন নুরানীসহ অর্ধশত ইমাম ও মুয়াজ্জিমবৃন্দ।তাঁদের সাথে কথা বলে জানা যায়,নির্বাচন এর পূর্ব থেকে হোসেন্দী ইউনিয়নের প্রতিটি মসজিদেই হাজী মোঃআক্তার হোসেনের জন্য বিশেষ দোয়া করেছেন তাঁরা।

ইমাম,মুয়াজ্জিমদের ফুলেল ভালবাসায় সিক্ত হয়ে সদ্য নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃআক্তার হোসেন কান্না জুড়ানো কন্ঠে বলেন,আমার পাশে দল কিংবা বড় কোন নেতা ছিল না,আমি সাধারন মানুষের ভালবাসা,বাবা-মা আর আপনাদের দোয়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি,ইনশাআল্লাহ আমি এই ইউনিয়নের সেবক হিসেবে মরতে,আপনাদের ভালবাসায় মরতে চাই।
পরে হাজী আক্তার হোসেন সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT