1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

খুলনার করায় বাবা, মা ও মেয়ে সহ ৩ জনকে হত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪২৪ বার পঠিত

 

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা উপজেলার ২নং বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের বাবা-মা ও মেয়েসহ ৩ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসীর ধারনা।

খবর পেয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- হাবিবুর রহমান গাজী (৩০), তার স্ত্রী বিউটি (২৬) ও মেয়ে হাবিবুন্নাহার টুনি (১১)।
এদিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোঃ শাহাদাত হোসেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়েছে।
বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী বলেন, যে তিনজনকে হত্যা করা হয়েছে তারা আমার পরিচিত। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে শুনতে পেয়েছি।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান পেশায় দিনমজুর। মেয়ে হাবিবুন্নাহার সপ্তম শ্রেণীর ছাত্রী। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্র দ্বারা কোপানোর চিহ্ন পাওয়া গেছে।
কেন বা কী কারণে তাদের হত্যা করা হয়েছে এ সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২৬/১০/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT