1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

খালেদা জিয়া ও জাইমা রহমান সম্পর্কে মর্যাদাহানিকর বক্তব্যের প্রতিবাদ; রাষ্ট্র মানুষের মর্যাদা হরণ করতে পারেনা….তানিয়া রব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৫১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।

 

খালেদা জিয়া ও জাইমা রহমান সম্পর্কে তথ্যপ্রতিমন্ত্রীর অশ্রাব্য মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি তানিয়া রব গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন।

 

দুজন সম্মানিত নারীর বিরুদ্ধে তথ্য প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তির মুখনিঃসৃত বক্তব্য একেবারেই রুচিহীন ও শিষ্টাচারবহির্ভূত, যা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। সাংবিধানিক পদে থাকা কোন ব্যক্তির নারীবিদ্বেষী আচরণ যে কোনো সভ্য দেশের জন্য লজ্জাজনক। সরাসরি দু’জন নারীকে নিয়ে তথ্যপ্রতিমন্ত্রীর অশালীন মন্তব্য সমগ্র নারী জাতিকেই অসম্মান করেছে। এই ধরনের বিদ্বেষ ও প্রতিহিংসা লালনকারি কেহ কোনক্রমেই সাংবিধানিক দায়িত্ব পালন করার মত ‘নৈতিক জগত’ সুরক্ষার উপযোগী নয়।

 

মর্যাদা হচ্ছে সমস্ত মূল্যের ঊর্ধ্বে যার সমতুল্য আর কিছু নেই। মর্যাদা আপেক্ষিক নয় পরম।

সুতরাং মানুষের মর্যাদা হরণ করা ব্যক্তির এক্তিয়ার বহির্ভূত। রাষ্ট্র বা রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান কোন ব্যক্তির মর্যাদা হরণ করতে পারে না।

 

নারীর মর্যাদা সুরক্ষার বিষয়ে রাষ্ট্রকে অবশ্যই অধিকতর সংবেদনশীল হতে হবে। খালেদা জিয়া ও জাইমা রহমানের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করে ও মর্যাদা বিনষ্ট করে তথ্য প্রতিমন্ত্রী নিজের মর্যাদা ও সম্মান হারিয়েছেন।

 

আমি বিশ্বাস করি ঘৃণা, বিদ্বেষ, বিরোধ এবং আঘাতের পথ থেকে বেরিয়ে এসে মানুষের মর্যাদা সুরক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT