1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

কোটচাঁদপুরে আ’লীগ ১ বিদ্রোহী ২ ও স্বতন্ত্র ২ জন চেয়ারম্যান নির্বাচিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নিরপেক্ষ নির্বাচন হয়েছে জানালেন প্রার্থীরা। নির্বাচনে আওয়ামীলীগের ১ জন, বিদ্রোহি ২ জন আর স্বতস্ত্র প্রার্থী ২ জন জয়ী হয়েছেন।

রোববার সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গ্রহন । চলে একটানা ৪ টা পর্যন্ত।ওইদিন সকাল থেকে ভোট কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোট কেন্দ্রগুলো সেজেছিল বিভিন্ন প্রার্থীদের পোস্টারে। এ উপজেলার সড়ক গুলো ছিল আইন শৃংঙ্গলা আর গণমাধ্যম কর্মীদের দখলে। আর ছিল ভোটারদের অবাদ চলাচল। দীর্ঘদিন পর এমন ভোট দিতে পেরে খুশি সবাই

 

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান,ঈদের আনন্দের মত ভোট উৎসব হয়েছে। কোথাও কোন রকম বিশৃঙ্খলা ঘটেনি। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১ হাজার ৬শ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ৯ শ ৭৮ জন। আর মহিলা ভোটার ৫০ হাজার ৬শ ৫০ জন। নির্বাচনে এক নম্বর সাবদারপুর ইউনিয়ন থেকে জয়ী হয়েছেন আব্দুল মান্নান (আনারস প্রতিকে)। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন। ২ নম্বর দোড়া ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহি প্রার্থী আব্দুল জলিল বিশ^াস (আনারস),৩ নম্বর কুশনা ইউনিয়নে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহাবুজ্জামান(চশমা প্রতিক)নিয়ে, ৪ নম্বর বলুহর ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহি প্রার্থী নজরুল ইসলাম প্রতিক ছিল (আনারস) এবং ৫ নম্বর এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান তাঁর প্রতিক ছিল (নৌকা)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT