1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২০৯ বার পঠিত

 

 

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

 

কুলাউড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ছকাপন রেলগেট এলাকায় আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১২টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছকাপন রেলগেট এলাকায় পৌঁছা মাত্র অজ্ঞাত এক যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পরে স্থানীয়রা কুলাউড়া রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

কুলাউড়া রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১০টা পর্যন্ত অজ্ঞাত ঐ যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT