1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

কুমিল্লার‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ প্রকল্পের অবহিতকরণ সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১৪৫ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণমুখী সমবায় ভাবনার আলোকে কুমিল্লার মনোহরগঞ্জে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের অংশীজন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে মনোহরগঞ্জ উপজেলার পোমগ্রাঁও গ্রামে আল জুলফিকার টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউট প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ডক্টর মোহাম্মদ হারুন অর রশিদ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমবায় অফিসার মোঃ আল আমিন।

উপজেলা সমবায় অফিসে কর্মরত মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক মোঃ হেলাল উদ্দিন, সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক মোঃ শরিফ উল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান শাহীন জিয়াসহ আরো অনেকে।

সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT