1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মিলাদুন্নবীর (সাঃ) জুলুছ উদ্দযাপন। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২২৫ বার পঠিত

মো;মুক্তাদির হোসেন, গাজীপুর, কালীগন্জ উপজেলা প্রতিনিধি।

 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন নাগরী ও পুবাইল ইউনিয়ন আহলে ছুন্নাত ওয়াল জামাত ও বিভিন্ন দরবার শরীফের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক বর্নাঢ্য জশনে জুলুছ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিশ্ব নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) এর প্রতি সম্মান প্রর্দশন পূর্বক বর্ণাঢ্য আনন্দ মিছিলটি উপজেলার উলুখোলা বাজার হইতে রওয়ানা হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাগরী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হন।

নাগরী ইউনিয়ন পরিষদের সদস্য আলহাজ্ব মো. আব্দুল বারেক মোল্লার সভাপতিত্বে জশনে জুলুছ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মান্নান জেহাদীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি হযরত মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল-আবিদী, জশনে জুলুছ কমিটির সভাপতি মো. নুর ছালাম মোল্লা, মাওলানা মো. সামসুদ্দিন মোল্লা, মাওলানা মোঃ রিয়াজুল হাসান আল-কাদরী, নাগরী ইউনিয়নের মুসলিম ম্যারিজ রেজিঃ ও কাজী মাওলানা মো. জাকির হোসেন প্রমূখ।

বক্তাগণ বলেন, প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রী. ১২ রবিউল আউয়াল তারিখে পবিত্র মক্কায় আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। আজকের অশান্ত ও দ্ব›দ্ব-সংঘাত মুখর বিশ্বে প্রিয়নবী (সা.)-এর অনুপম শিক্ষাকে অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। মহানবী (সাঃ) মানব জাতির জন্য এক উজ্জ্বল অনুসরণীয় আদর্শ। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় মাওলানা মো. আনোয়ার হোসাইন মাসুদ, মো. জামান মিয়া, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইসলাম উদ্দিন ভুইয়া আল-মাইজ ভান্ডারীসহ উপজেলার বিভিন্ন দরবার শরীফের সুন্নী মতাদর্শের তরিকত পন্থী হাজার হাজার সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT