1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

কালিয়ার ৯ নং বাঐসোনা ইউনিয়নের ১৬টি পূজা মন্ডপে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান শাহ্‌ মোঃ ফোরকান মোল্লার গণসংযোগ ও আর্থিক সহয়তা প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৩১ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

 

নড়াইলের কালিয়া উপজেলার ৯নং বাঐসোনা ইউনিয়নের ১৬টি শারদীয়া দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরন করেছেন আওয়ামীলীগ নেতা নড়াগাতি থানা আওয়ামীলীগের বিল্পবী সাধারন সম্পাদক ও ৯নং বাঐসোনা ইউনিয়ন পরিষদের বার বার আওয়ামীলীগের নির্বাচিত চেয়ারম্যান শাহ্‌ মোঃ ফোরকান মোল্লা। আবার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন তিনি । আজ ১৪( অক্টোবর) বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় ২০০ শত মোটর সাইকেলের বহরে উৎসুক জনতাকে নিয়ে ইউনিয়নের বিভিন্ন পুুঁজা মন্ডপে মন্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ও তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বাঐসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব মোল্লা,নড়াগাতি থানা ছাত্রলীগে সাবেক সভাপতি মাহবুবুল আলম। ইউনিয়নের সদস্য রকিত শেখ, সদস্য লিটু বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগেরনেতা-কর্মীবৃন্দ। পরে তিনি বিভিন্ন পুঁজা মন্ডবের উন্নয়নের জন্য সকল ভাবে সহযোগিতা করবেন বলে সকলের কাছে দোয়া কামনা করেন।

এ সময় বাঐসোনা ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান ও ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ বর্তমান চেয়ারম্যান শাহ্‌ মোঃ ফোরকান মোল্লা বলেন,বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে দলীয় মনোয়ন দেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সকলের সাথে মিলে এই ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করবো। হিন্দু মুসলিম সকলে এক সাথে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় অর্জন করবো।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT