1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

কাজিপুর হানাদার মুক্ত দিবস পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২২০ বার পঠিত

 

আল মাহমুদ সরকার জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ

৩ রা ডিসেম্বর কাজিপুর উপজেলা বাসির জন্য চিরস্মরণীয় দিন। এ দিনটি কাজিপুর বাসির সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। দিনটি মর্যাদার সাথে উৎযাপন করার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড ও কাজিপুর পাবলিক লাইব্রেরি। কর্মসূচির শুরুতেই কাজিপুর স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও কাজিপুর পাবলিক লাইব্রেরি সদস্য বৃন্দ। শ্রদ্ধানিবেদন শেষে উপজেলা আঃলীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে ভারচুয়ালী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।৩ ই ডিসেম্বর স্মৃতি চারণ করেন বীর মুক্তি যোদ্ধা এস এম হাবিবুর রহমান, আব্দুস সালাম, আব্দুর রশিদ, ইউনুস আলী প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর বীর মুক্তি যোদ্ধা শাহাজামাল,মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শিবন চাকলাদার, সম্পাদক গোলাম কিবরিয়া খান, সদস্য আসাদ, সুমন,কাজিপুর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতাসাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার জুয়েল, সভাপতি কবি শাহা আলম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, সদস্য সাইফুল ইসলাম পলাশী,শাহানা পারভীন সহ আরও অনেকে।পরে শহিদ মুক্তি যোদ্ধাদের স্মরণে মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT