1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

কলেজ ছাত্র’র জন্মদিনে মাথায় জুতা, স্যান্ডেল: শরীরে ময়দা,ডিম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২০৯ বার পঠিত

মোঃ সোহাগ আরেফিন (নাটোর) প্রতিনিধি.

 

কেক কেটে উৎসবমুখর পরিবেশে জন্মদিন পালন করার রেওয়াজ দীর্ঘদিনের। তবে বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে ভিন্নধর্মী এক অদ্ভুত জন্মদিন পালন। বর্তমানে এই অদ্ভুত ট্রেন্ডটি গুরুদাসপুরের স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী এমনকি পাড়া মহল্লাতেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে তরুন তরুণীদের মাঝে। যার জন্মদিন, তার এই বিশেষ আনন্দ উদযাপনের দিনে তাকে দুঃখ দিয়ে আনন্দ উদযাপন করে তার বন্ধুমহল অথবা তার পরিচিতজনেরা।

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম.হক ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র মো. আমিরুল ইসলামের (১৮) জন্মদিন পালন করা হয়েছে সেই ভিন্ন বা ব্যতিক্রমী কায়দায়। আমিরুল পিপলা নতুনপাড়া গ্রামের গোলাপ সরকারের ছেলে।

সোমবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় প্রকাশ্যে তার বন্ধুরা মিলে খুবজীপুর মাঠে কলেজ পড়ুয়া আমিরুলের শরীরে ময়দা, ডিম, ময়লা-অবর্জনা মাখিয়ে দেয়। এরপরে তার মাথার ওপর ইট,স্যান্ডেল ও জুতা রাখা হয়। এসময় আমিরুলকেও আনন্দ করতে দেখা যায়।

পথচারীদের মধ্যে কেউ কেউ এ দৃশ্য দেখে মজা পেলেও অনেকেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সচেতন নাগরিক ও অভিভাবক মহল বিষয়টিকে সামাজিক অবক্ষয় হিসেবেই দেখছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT