1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

আমার চৌগ্রাম ইউনিয়ন পরিষদ ছিল দুর্নীতি মুক্ত – ভোলা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৩৩ বার পঠিত

শহিদুল ইসলাম সুইট , সিংড়া প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার ১০ নং চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পূনঃরায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন র্প্রাথী জাহেদুল ইসলাম ভোলা বলেছেন, আমার এই চৌগ্রাম ইউনিয়ন পরিষদ ছিল দুর্নীতি মুক্ত। আমার পরিষদের কোন মেম্বর বিধবা ভাতা,বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতার জন্য কারও কাছ থেকে কোন টাকা পয়সা নেই নাই। ২০১৬ সালে আমি দায়িত্ব পাওয়ার পর আমার পরিষদের মেম্বরদের বলেছিলাম গরীব অসহায় মানুষদের কাছ থেকে কোন টাকা নেওয়া যাবে না। তারা আমার কথা শুনেছে এবং টাকা পয়সা লেনদেনের কথা কেউ বলতে পারবে না।

রবিবার বিকালে চৌগ্রাম ইউনিয়নের ২ ও ৩ নং ওর্য়াড আওয়ামীলীগের আয়োজনে স্থাপন দিঘী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা গুলো বলেন। জাহেদুল ইসলাম ভোলা আরও বলেন, চৌগ্রাম এক সময় অনুন্নত ছিল। রাস্তা ঘাট ছিল না। রোড ডাকাতি হতো। মাদক ও সন্ত্রাসের আখড়া ছিল। সন্ধা বেলায় কেউ নিরাপদে বাড়ির বাহিরে চলা ফেরা করতে পারতো না। আমার নেতা জুনাইদ আহমেদ পলক জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে মনোনয়ন নিয়ে ২০১৬ সালে আমাকে এই ইউনিয়নের দায়িত্ব দিয়েছিলেন। আমার নেতার নির্দেশনায় চৌগ্রামের প্রতিটি গ্রামকে আমি আমার নিজের গ্রামের মত দেখেছি এবং রাস্তা ঘাটের উন্নয়ন সহ মাদক,সন্ত্রাস মুক্ত করে একটি উন্নত নিরাপদ ইউনিয়ন হিসাবে গড়ে তুলেছি।

৩নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মোঃ আফছার আলীর সভাপতিত্বে ও ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক খান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তসলিম উদ্দিন ঝিনু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক,আব্দুল মান্নান, ৬নং ওর্য়াডের ইউপি সদস্য শহিদুল ইসলাম, ২নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন প্রমূখ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ,স্বেচ্ছাসেবকলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মী, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT