1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

আমতলীতে নিখোজের দুই দিন পরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

নিখোজের দুই দিন পরে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ী গ্রামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ী গ্রামের মৃত রফেজ হাওলাদারের পুত্র মোঃ আপান হাওলাদার (৪০) গত দুই দিন পূর্বে (৭ ডিসেম্বর রাত) থেকে নিখোঁজ ছিল। ওই দিন দুপুরে আপান কৃষি কাজ করতে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরে আসে নাই। স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে গতকাল ৮ ডিসেম্বর রাতে স্ত্রী তাছলিমা বেগম (৩৫) আমতলী থানায় একটি নিখোজ ডায়েরী করেন।

আজ (৯ ডিসেম্বর) সকালে নিখোজ আপান হাওলাদারের পুত্র ইমরান হাওলাদার (১৪) পিতাকে খুজতে বাড়ী থেকে বের হয়। পথিমধ্যে বাড়ীর থেকে আনুমানিক ৩০০ গজ দূরে ঝোপ ঝাড়ের নিকট একটি রেইন্ট্রি গাছে তার পিতা আপান হাওলাদারের এর মরদেহ ঝুলতে দেখে পুত্র ইমরান ডাক চিৎকার দেয়। এসময় ইমরানের স্বজন ও গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে গাছে মরদেহ ঝুলতে দেখে আমতলী থানা পুলিশকে খবর দেয়। দুপুরে আমতলী থানার এসআই শাহাবুল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, আপান হাওলাদার দুইদিন পূর্বে নিখোজ হয়। এ ঘটনায় গতকাল তার স্ত্রী থানায় একটি নিখোজ ডায়েরী করেছিলেন। আজ তার বাড়ীর কাছে ঝুলন্ত অবস্থায় একটি গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এই মুহুর্তে বলা যাচ্ছে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT