1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

আনোয়ারায় ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

 

 

শেখ আবদুল্লাহ

আনোয়ারা( চট্টগ্রাম)প্রতিনিধি।

 

চট্টগ্রামের আনোয়ারায় এক লাখ ২৮হাজার ৫০পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

এসময় জব্দ করা হয় এক লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবা। জব্দকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৯০ লাখ হাজার টাকা।

 

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার সাহর তীরবর্তী রায়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান (৪৫) আনোয়ারা থানার খোদ্দগহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের ছেলে।

 

শনিবার র‍্যাব- ৭ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল জানান, মাদক ব্যবসার খবর পেয়ে শুক্রবার সকালে আনোয়ারার রায়পুর এলাকায় অভিযানে যায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল মান্নান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার বাড়ির খাটের নিচ থেকে ৩ কোটি ৯০ লাখ টাকার ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা।

 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT