1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মহিলা বিষয়ক অফিস ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক আলোচনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শেফালী খাতুনকে, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করায় কল্যানী রানী হালদারকে, সফল জননী নারী হিসাবে মাকসুদা পপিকে, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জন করায় নিপা রানীকে এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় সাথী বানুকে জয়িতার সম্মাননা প্রদান করা হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এএফএম মুনসুর রহমান, ওসি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অফিসার ফজলুল হক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT