1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

অবশেষে মিশিগানে তুষার ঝড় : জনজীবন বিপর্যস্ত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ৪৭৫ বার পঠিত

অবশেষে মিশিগানে শুরু হয়েছে তুষার ঝড়। শুক্রবার মধ্যরাত শুরু হওয়া এ তুষার ঝড় ছিল শনিবার সারাদিন। কার্যতএবারের শীত মওসুমে এটাই বড় ধরণের তুষার ঝড়। এ তুষারঝড়ে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী তুষারপাতে বাসা-বাড়ির আঙ্গিনা ও সড়ক তুষারে ঢেকে গেছে। পিচ্ছিল সড়ক দিয়ে সর্তকতার সাথে যান চলাচল করছে। আজ জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি। ইতোমধ্যে এই তুষারপাত মোকাবেলায় প্রস্তুত সেনিটেশন বিভাগসহ সকল বিভাগ। স্নোর আগে ও পরে রাস্তায় রাস্তায় বিশেষ যানে করে লবণ ছিটানো হচ্ছে।

শুক্রবার রাত ১টার দিকে শুরু হয় হালকা তুষার ঝড়। আজ শনিবার সকাল থেকে সারাদিনই তুষার ঝড় বয়ে যায়। সারাদিনে মেট্রো ডেট্রয়েটে তুষারপাতের মাত্রা দাড়ায় ২ থেকে ৪ ইঞ্চি। এ্যানআরবর, ইয়াপসিল্যান্টি ও আডরিয়ানে এইমাত্রা দাড়ায় ৩ থেকে ৫ ইঞ্চি। ওহিও সীমান্তবর্তী এলাকায় তুষারপাত বেড়ে দাড়ায় ৬ ইঞ্চিতে। পনটিয়াক, ওয়ারেন ও ট্রয় এলাকায় তুষারের মাত্রা ছিল ২ থেকে ৪ ইঞ্চি। এদিকে তুষার ঝড় কমলেও সন্ধ্যার পর শুরু হয়েছে প্রচন্ড ঝড়ো হাওয়া। জাস্ট ওয়েদার ডেট্রয়েটের পূর্বভাস থেকে দেখা গেছে আগামী ২৮ জানুয়ারী পর্যন্ত রোববার, সোমবার ও বৃহষ্পতিবার ব্যতীত প্রতিদিনই তুষারপাত কিংবা বৃষ্টিসহ তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এ রিপোর্ট লেখার সময় মেট্রো ডেট্রয়েটের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি ফারেনহাইট বা -৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে এ তাপমাত্রা ওঠানামা করবে বলে জাস্ট ওয়েদার ডেট্রয়েটের পূর্বভাস থেকে জানা গেছে। শনিবার ও রোববার সাপ্তাহিক এবং সোমবার মার্টিন লুথার কিং এর ছুটির জন্য থাকছে না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT