1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ। সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২। মহানগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক। কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা। স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম। কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী। কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

৫ বছরের শিশু তুহিন হত্যা: তিনদিনের রিমান্ড শেষে বাবা-চাচা সহ ৩ জন কারাগারে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ২৭৫ বার পঠিত

সিলেট প্রতিনিধি:সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের ৫ বছরের শিশু তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা জমসেদ ও মাওলানা আব্দুল মছব্বিরকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তুহিনের চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই জাকিরুল। পরে আদালত তুহিনের বাবা-চাচা সহ তিনজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

তিন আসামিকে তিন দিনের রিমান্ডে আনা হয় দিরাই থানায়। শুক্রবার দিরাই থানার ডিউটি অফিসার রূপক কর্মকার জানান, রিমান্ড শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার মধ্যরাতে উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে নৃশংস এই খুনের ঘটনা ঘটে। সোমবার ভোরে গাছে ঝুলে ছিল শিশু তুহিনের লাশ। পেটের মধ্যে ঢুকানো ছিল দুটি ছুরি। ডান হাতটি গলার সঙ্গে থাকা রশির ভেতরে ঢুকানো ছিল। বাম হাতটি ঝুলে ছিলে লাশের সঙ্গে। কেটে নেওয়া হয় শিশুটির কান ও লিঙ্গ। আর তার পুরো শরীর ছিল রক্তে ভেজা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT