1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ত্রিমোহিনী ইউপিতে পুনরায় প্রশাসক নিয়োগ,ভোগান্তির অবসান। কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা। বিদ্যানন্দকাটি গ্রামের সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ আর নেই। কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান। খুলনায় পরিবেশ অধিদপ্তরের অ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেল হাঁস ও মুরগীর বাচ্চাসহ শিক্ষা সহায়তার জন্য অর্থ বিতরণ। উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ। মুক্তাগাছায় কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাক। যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

হবিগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রসহ আহত ৮

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ২১০ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি।।হবিগঞ্জে সিএনজি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কে কলিমনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আশংকাজনক অবস্থায় কামরুল হাসান নামে এক যুবককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) সহিদুর রহমান জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি কলিমনগর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে জাকির আহমেদ (১৮), কামরুল হাসান (১৮), ফেরদৌস হাসান (২০), মাইনুদ্দিন (৩৫) ও নাজিম চৌধুরী (২৩) গুরুত্ব আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান জানান, আশংকা জনক অবস্থায় কামরুল হাসান নামে এক যুবককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা এখানেই চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT