1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ​মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস। কেশবপুরে ড্রেজারের থাবায় নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ! এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি । পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন ।

হবিগঞ্জে মাধবপুরে জুয়া খেলায় বাধা : ১০ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩০৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় জুয়া খেলায় বাধা দেয়ায় ১০ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল জুয়াড়ি। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার নোয়াপাড়া, ইসলামাবাদ চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সকালে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে জুয়াড়িরা ওই এলাকার রুখন ইসলাম, ক্রান্তিক নায়কসহ জুয়ার বিরুদ্ধে থাকা যুবকদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা (জুয়াড়িরা) ৩ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। তাদের বাঁচাতে এগিয়ে আসলে আরও অন্তত ৭ জন আহত হন। এ সময় জুয়াড়িরা তাদের বাড়িতে লুটপাট চালায়। সকালে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় রুখন ইসলাম (২২), ক্রান্তিক নায়ক (৩০), আম্বিয়া বেগমকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, প্রায়ই ওই এলাকার কয়েকজন বখাটে জুয়ার আসর বসায়। এতে বাধা দেয় ওই এলাকার রুখন ইসলাম, ক্রান্তিক নায়কসহ কয়েকজন যুবক। এতে জুয়াড়িরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর আক্রমণ চালায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT